কিন্তু কেন?

কিন্তু কেন?

আলী হোসেন

আমি তারা এবং সে। 
সে মানে—
যার কল্পনায় আমি সৌভাগ্যের যাদুকাঠি,
সোপান বিলাসিতা পূরণের, 
বা বংশ কৌলিন্যের যুপকাষ্ঠে বলির পাঁঠা।

এ কৌলিন্য চিত্তের নয়, বিত্তের;
মহত্বের বা প্রীতির নয়, অহংকারের;
এই অহংকারের মোহিনী শিখায় 
আমি প্রেমিক পতঙ্গের মতো 
আত্মাহুতি দিতে পারিনি;
তাই, আমি উচ্ছিষ্ট প্রেমিক। 
বিত্তহীন চিত্তের অংশীদারিত্বের অহংকার, 
আমি তাই কাপুরুষ। 

তাঁরা —
যাদের কারণে আমার এ লৌকিক জীবন, 
যাদের কাছে আমি গ্রহীতা; 
স্নেহ আর ভালোবাসার বসার সাজিয়ে 
দরাজ হাতে গ্রহীতা সাজিয়েছেন তাঁরা
আমার জীবন হাটে;
সুদে মূলে শোধ দাও,
কৃতঘ্ন হয়ো না, কৃতজ্ঞ হও।
এখনো পারিনি। 

আমি—
তাই, রক্ত জল করা পয়সায় গড়া 
আমড়ার ঢেঁকি!
কিন্তু কেন?
----------xx-----------
০৪/০৪/১৯৯৪

Comments

Popular Posts